প্রকাশিত : শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৩।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:১৯

জগন্নাথপুরে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা 'খোকা'র শেষ কৃত্যানুষ্টান সম্পন্ন


হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃজগন্নাথপুরের রৌয়াইল গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোকা (৭৪) এঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রৌয়াইল গ্রাম নিবাসী একাত্তরের রণাঙ্গনের অকতোভয় বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা সৈত্যেন্দ্র কুমার দাস ওরফে খোকা (৭৪) বিগত ২৭ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ৬ টা ৩০ মিনিটের সময় সিলেট শহরস্থ নিজ বাসায় ইহলোকের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দিন বিকাল সাড়ে চার ঘটিকার সময় রাষ্ট্রীয় মর্যাদায় রৌয়াইল গ্রামে প্রয়াতের শেষ কৃত্যানুষ্টান সম্পন্ন করা হয়েছে। তাঁর শেষ কৃত্যানুষ্টান এর আগে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যেট মোহাম্মদ মহসীন উদ্দীন এর নেতৃত্বে এবং জগন্নাথপুর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেছেন।এসময় জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।