স্টাফ রিপোর্টার রংপুর।আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ৫০০ গজ দূরে একটি বাগান থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাটিতে পুতে রাখা সেই উদ্ধার হওয়া লাশ মঞ্জুরুল ইসলামের (৪৮) ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯ টার সময় ওই এলাকার এক ধান চাষী নিজের ধানখেত দেখার জন্য যান। নিজ ধানখেত দেখার সময় তিনি ধানখেতের পাশে একটি বাগানে ওই মোটরসাইকেলটি পরে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে জানালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ওই এলাকার লোকজন আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। মনজুরুলের পরিবারের লোকজন নিশ্চিত করেছে মোটরসাইকেলটি মনজুরুলের ব্যবহৃত।উল্লেখ্য, গত (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়ে আর বাড়িতে ফিরেননি ওই ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলাম। অনেক খোঁজাখুঁজির পরে (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবারউপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজারের কাছে আলু খেত থেকে মাটি দিয়ে ঢেঁকে রাখা লাশ উদ্ধার করে থানা পুলিশ। মনজুরুল পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। তার বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামে। সে ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।
প্রকাশিত : শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , রাত ১০:০১।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:১৯
খুন হওয়া মঞ্জুরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার