ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকের বিস্তার রোধে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।দণ্ডপ্রাপ্তরা হলেন সদরের হলিদাকান্দা গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে মোঃ সুহেল মিয়া (৪৩),হলিদাকান্দা মধ্যপাড়া গ্রামের আব্দুল বারিের ছেলে করম আলী ভুট্টো (৪৫),পার্শবর্তী মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত হারুন রশিদের ছেলে মোঃ জয় মিয়া (২৩)। অভিযানে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ (তিনশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সন্তান, ভাই বা প্রতিবেশীর চলাফেরায় নজর রাখুন। সন্দেহ জনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। সম্মিলিত সচেতনতাই পারে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।## এম এম এ রেজা পহেল মোবাইল -০১৭১৬৯০২৭৩৯.
প্রকাশিত : বুধবার , ৪ মার্চ ২০২৬ , বিকাল ০৩:১৯।।
প্রিন্ট এর তারিখঃ বুধবার , ৪ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:১৮
ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে তিনজনের ৬ মাসের কারাদণ্ড