প্রকাশিত : রবিবার , ৮ মার্চ ২০২৬ , বিকাল ০৩:২৮।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , বিকাল ০৫:২৪

মনোহরদীতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, মনোহরদী উপজেলা শাখা কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত।


আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, মনোহরদী উপজেলা শাখা কমিটির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৬ মার্চ ২০২৬) বিকাল ৪টায় মনোহরদী পৌর এলাকার গাং বিলাস রেস্টুরেন্টের পাশের একটি ভবনের ছাদে এ ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, ধর্মীয় বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ছোহাইল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক বাছেদ মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক বশির আহাম্মেদ শাহীন, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক আল আমিন এবং সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক পল্টন চন্দ্র দাস, মোঃ কামরুল ইসলাম এবং শুকুর মাহমুদ।এ সময় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ব্যক্ত করেন। সভায় সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবকল্যাণমূলক কাজকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা মানবিক মূল্যবোধ, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মনোহরদী উপজেলা কমিটির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি সংগঠন (রেজি: নং S-10272/2009)। ব্যক্তিগত ও জরুরি কাজের কারণে কমিটির কয়েকজন সদস্য সভায় উপস্থিত থাকতে পারেননি।আয়োজনে: আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা,মনোহরদী উপজেলা শাখা কমিটি।