আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টারনরসিংদীর মনোহরদী উপজেলায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে দুইজনকে দেড় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (০৮ মার্চ ২০২৬) উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— চরমান্দালিয়া গ্রামের মোঃ কাজল (৬০) ও বোরহান (৪৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তারা গাঁজা সেবন করে এলাকায় উশৃঙ্খল আচরণ করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি কলকি, ১টি গ্যাস লাইটার, ১টি কাটলি এবং গাঁজা জব্দ করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন, “খ” সার্কেল, জেলা কার্যালয়, নরসিংদী এবং তার টিম।
প্রকাশিত : রবিবার , ৮ মার্চ ২০২৬ , বিকাল ০৪:২৮।।
প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২১ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৩১
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের দেড় মাসের কারাদণ্ড, সরঞ্জাম জব্দ