প্রকাশিত : সোমবার , ৯ মার্চ ২০২৬ , রাত ১২:০২।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , বিকাল ০৫:২২

তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা আসিকুল ইসলাম আসিক


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের রাজনীতিতে নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আসন্ন উপজেলা ছাত্রদলের কমিটিকে ঘিরে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে তরুণ ও শিক্ষিত ছাত্রনেতা আসিকুল ইসলাম আসিক-এর নাম।দলীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমানে তাহিরপুর উপজেলা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সংগঠনকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন আসিকুল ইসলাম আসিক। দলীয় দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে গতিশীল রাখতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে বলে দাবি করেন অনেকেই।তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, আসিকুল ইসলাম আসিকের সাংগঠনিক দক্ষতা, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং দায়িত্বশীল নেতৃত্বগুণ তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। ফলে আসন্ন কমিটিতে তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে তাকে দেখতে আগ্রহী অনেক নেতাকর্মী।এদিকে নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় বা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে তৃণমূলের মধ্যে আলোচনা-পর্যালোচনা চলমান রয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্ব উঠে এলে সংগঠন আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। তাহিরপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরাও এমন একটি নেতৃত্ব প্রত্যাশা করছেন, যিনি সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে সামনে এগিয়ে নিতে পারবেন।