প্রকাশিত : শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ , রাত ০৯:৫০।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:০৮

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ


মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।শুক্রবার ১৩/০৩/২০২৬ মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় ৬০–৭০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন ঈদের পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদের পোশাক তুলে দেন। এ সময় শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াকুব খান বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফুটিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তাদের আনন্দের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনটির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।উল্লেখ্য, প্রতি বছর ঈদকে সামনে রেখে সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।