সুনামগঞ্জ, স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রামের সূর্যসন্তান ফ্রিডম ফাইটার নুরুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স প্রায় ৮০ বছর।নুরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন এবং দেশ স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর দীর্ঘদিন তিনি নিজ এলাকায় সাদামাটা জীবনযাপন করেছেন এবং মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে ছিলেন।তার মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মধ্যনগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম আলহাজ্ব নুরুল ইসলামের জানাজার নামাজ ও দাফন আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করা হবে।
প্রকাশিত : সোমবার , ১৬ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০০।।
প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:১৭
মধ্যনগরের সূর্যসন্তান ফ্রিডম ফাইটার নুরুল ইসলাম আর নেই