রায়গঞ্জ (সিরাজগঞ্জ) মোঃ মাসুদ রানাসিরাজগঞ্জের রায়গঞ্জে হামলায় আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশীদকে দেখতে হাসপাতালে গেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।সোমবার (সকাল সাড়ে ১১টার দিকে) তিনি রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত এএসআই মামুনুর রশীদের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।এ সময় এমপি ভিপি আয়নুল হক বলেন, অপরাধী কোনো দলের হতে পারে না। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দায়িত্ব পালনরত একজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, মব কিংবা চাঁদাবাজি—যেই করুক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন।এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।উল্লেখ্য, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল বাজার এলাকায় এএসআই মামুনুর রশীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
প্রকাশিত : সোমবার , ১৬ মার্চ ২০২৬ , রাত ১০:৩৩।।
প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৫১
রায়গঞ্জে হামলায় আহত এএসআইকে দেখতে হাসপাতালে এমপি ভিপি আয়নুল হক