আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টারনরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে “মহিষাখালী খাল খনন ও পুনঃখনন” কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা মনোহরদী উপজেলা শাখার প্রতিনিধি আল আমিন মিয়া (স্টাফ রিপোর্টার) উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মহিষাখালী খাল খনন ও পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি, সেচব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকাশিত : সোমবার , ১৬ মার্চ ২০২৬ , রাত ১০:৪০।।
প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৪৭
নরসিংদীর মনোহরদীতে মহিষাখালী খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন