প্রকাশিত : বুধবার , ১৮ মার্চ ২০২৬ , সকাল ০৯:২৫।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , রাত ০৩:২৭

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক আব্দুল মান্নান


স্টাফ রিপোর্টারঃএক মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সমাগত। আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মহিমায় ভরপুর এই মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে আনন্দের বার্তা।এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক মোঃ আব্দুল মান্নান। তিনি প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সভাপতি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের জেলা সমন্বয়ক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উপ-মহাসচিব, দৈনিক আলোর সকাল নিউজ পোর্টাল ও অনলাইন মাল্টিমিডিয়ার পরিচালক এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার তাহিরপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মসংযম, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। ঈদুল ফিতর সেই সাধনার পুরস্কার হিসেবে আমাদের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।শেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন—“ঈদ হোক সকলের জন্য আনন্দ, শান্তি ও ভালোবাসার বার্তা।”