সুনামগঞ্জ প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সকল ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।তিনি আরও বলেন, “আমি তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ঈদের এই পবিত্র দিনে আমরা যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।”আক্তার হোসেন বলেন, একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।উল্লেখ্য, যুবদল নেতা আক্তার হোসেন ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় পরিচিতি অর্জন করেছেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। সবশেষে তিনি সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক—সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
প্রকাশিত : বুধবার , ১৮ মার্চ ২০২৬ , সকাল ০৯:৪০।।
প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:০৯
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা আক্তার হোসেন