প্রকাশিত : বুধবার , ১৮ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৫২।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , রাত ০৩:২৭

উজান তাহিরপুর মেম্বার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


শওকত হাসান, তাহিরপুর:পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উজান তাহিরপুর গ্রামের মেম্বার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ মার্চ) তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ আয়োজন করেন মরহুম করিম মেম্বারের ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। তারা সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম, সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া, সমাজসেবক আলী নুর, আজিজুল হক, সাংবাদিক শওকত হাসান, সমাজকর্মী অলিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আয়োজক আব্দুস সাত্তার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।