প্রকাশিত : বুধবার , ১৮ মার্চ ২০২৬ , রাত ০৮:১৪।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৩৯

“বন্ধনের ঈদ আনন্দ” কর্মসূচিতে ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


মোহাম্মদ ছিবগাতুল্লাহপবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন “রক্তের বন্ধনে বিক্রমপুর (আরবিবি)” এর উদ্যোগে “বন্ধনের ঈদ আনন্দ” শীর্ষক এক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় প্রায় ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সুবিধাবঞ্চিত অসহায় শিশু ও নারীদের মধ্যে প্রায় ২০ জনের মাঝে বস্ত্র প্রদান করা হয়।সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম অপু বলেন, “আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে আমরা বড় পরিবর্তন আনতে পারবো বলে বিশ্বাস করি। ভবিষ্যতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা গেলে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হবে।”সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান বলেন, “মানবসেবাই আমাদের প্রধান উদ্দেশ্য। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা পেলে আমরা কার্যক্রম আরও বিস্তৃত করতে পারবো এবং অধিক সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবো।”এ কর্মসূচিতে সংগঠনের সাবেক সভাপতি রাকিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ লিমন, সিনিয়র সহ-সভাপতি এস.কে. শামীম, সহ-সভাপতি নাফিজ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সামাউন খান, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ আলভী, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ মোঃ জুবায়ের চৌধুরী, রক্ত বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সাবেক প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম আহম্মেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। একই সঙ্গে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।