নিজস্ব সংবাদদাতা:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মহান শিক্ষা। ঈদের এই আনন্দের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন একসাথে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, ঈদ আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। এই আনন্দঘন মুহূর্তে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক বলেন, ঈদের ছুটিতে সবাই যেন নিরাপদে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করতে পারে এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে—সেজন্য উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক—এই কামনা ব্যক্ত করেন।
প্রকাশিত : বুধবার , ১৮ মার্চ ২০২৬ , রাত ০৯:৩৬।।
প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৪২
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক