প্রকাশিত : বুধবার , ১৮ মার্চ ২০২৬ , রাত ০৯:৫০।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , রাত ০৩:৩২

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক


জেলা প্রতিনিধি জামালপুর :জামালপুর জেলার ইসলামপুর উপজেলার জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ১২ নং চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আগামী নির্বাচনে মেম্বার প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরনবী শেখ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সাম্যের এক অনন্য বার্তা নিয়ে আসে। ঈদ আমাদের শিক্ষা দেয় ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে আমরা যদি একটি সুন্দর, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি, তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব। তিনি বিশেষভাবে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন—এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।