প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , সকাল ০৮:৪৮।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৪২

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অধীনস্থ ৩নং মোহনপুর ইউনিয়নের সর্দারপুর পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই অভিজিৎ সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি কামরুজ্জামান বাপ্পুকে আটক করা হয়।পরে তল্লাশি চালিয়ে তার দেহের গোপন স্থানে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।