নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সুনামগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এটাই তার প্রত্যাশা।তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।ওসি রতন শেখ বলেন, ঈদকে সামনে রেখে সুনামগঞ্জ সদর থানার পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দে সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানান।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , সকাল ১১:৪৭।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৪২
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ