প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , রাত ০৯:৫৮।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২১ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৪৬

বিএনপি নেতা হান্নান মুন্সির ঈদুল ফিতরের শুভেচ্ছা


শফিকুল ইসলাম , তাহিরপুর (সুনামগঞ্জ) থেকেপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলা সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতা মোঃ আব্দুল হান্নান মুন্সি।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযম পালনের পর এই ঈদ আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে।তিনি আরও বলেন, ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। এ আনন্দ ছড়িয়ে পড়ুক বড়দল দক্ষিণ ইউনিয়নসহ সারাদেশ ও বিশ্বজুড়ে।হান্নান মুন্সি বলেন, ঈদের সময় শহর থেকে মানুষ গ্রামের বাড়িতে ফিরে প্রিয়জনদের সঙ্গে মিলিত হন, সবাই মিলে আনন্দ ভাগাভাগি করেন। এতে সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা মানুষের মাঝে মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেবে এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে অনুপ্রাণিত করবে।পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি—এটাই তাঁর প্রত্যাশা।