প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , রাত ১১:০০।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , রাত ০৩:৩৩

ঈদ উপলক্ষে দেশ-বিদেশের সকলকে ফজল উদ্দিনের শুভেচ্ছা


শিরোনাম:ছাতক প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাতক উপজেলা সহ দেশ-বিদেশের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মোঃ ফজল উদ্দিন।তিনি দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি, মফস্বল সাংবাদিক ফোরামের ছাতক উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও তিনি আসন্ন ছাতক উপজেলা প্রেসক্লাব নির্বাচনে একজন সংগঠনিক প্রার্থী হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।”তিনি আরও বলেন, “দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের জীবনে ঈদের আনন্দ বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ আমাদের সকলের ত্যাগ ও ইবাদত কবুল করুন।”শেষে তিনি ছাতকবাসীসহ দেশ-বিদেশের সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।