শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলা ও দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির পর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য আনন্দ, খুশি ও ভ্রাতৃত্বের এক অনন্য উপলক্ষ।তিনি আরও বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ৪নং ওয়ার্ডসহ সমগ্র বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের মাঝে। ঈদের সময় শহরের মানুষ শিকড়ের টানে আপনজনদের কাছে ফিরে যান এবং আত্মীয়-স্বজনের সঙ্গে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। এ দিন ধনী-গরিব, সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ উপভোগ করেন।নুরুল ইসলাম বলেন, ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ঈদুল ফিতরের ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং গড়ে উঠুক একটি সমৃদ্ধ বাংলাদেশ—এটাই আমার প্রত্যাশা।তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতিই আমাদের জাতীয় ঐতিহ্য।সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম বলেন, ইসলাম শান্তি, সহমর্মিতা ও কল্যাণের ধর্ম। ইসলামে হিংসা-বিদ্বেষ ও হানাহানির কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সাম্যের মাধ্যমে বিশ্বজনীন কল্যাণের বাণী বহন করে ইসলাম।তিনি আরও বলেন, ইসলামের এই মহান আদর্শ ও শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের প্রকৃত মর্মার্থ মানবতার মুক্তির পথপ্রদর্শক হয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক এবং বিশ্ব ভরে উঠুক শান্তি ও সৌহার্দ্যে—পবিত্র ঈদুল ফিতরে এটাই আমার প্রত্যাশা।শুভেচ্ছান্তে: মোঃ নুরুল ইসলাম, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ৪নং ওয়ার্ড, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন, তাহিরপুর, সুনামগঞ্জ।
প্রকাশিত : শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১১।।
প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:২৯
সম্ভাব্য মেম্বার নুরুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা।