প্রকাশিত : শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৩২।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , রাত ১১:৪১

তাহিরপুরে ইফতারের বিল দেয়াকে কেন্দ্র করে দোকান মালিককে কুপিয়ে জখম ও দোকান লুটের প্রতিবাদে মানববন্ধন


‎ তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ‎তাহিরপুরে উপজেলার বাদাঘাট বাজারে ইফতার খাওয়ার পার বিল দেয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কের জেরে এস কে স্বাধীন চা ও কপি হাউজের মালিক আকাশ (২৪) ও তার ছোট ভাই লাদেন (২০) সহ ৫/৬ জনে কুপিয়ে গুরুতর আহত করে দোকান ভাংচুর ও লুটপাট করার ইছবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সামছুল হক সিকদার (৪৮) ও তার ভাতিজা সুফিয়ান(২৮)সহ তার আত্নীয়স্বজন। এর প্রতিবাদে এবং সন্ত্রাসী সামছুল হক সিকদার ও গংদের দ্রুত গ্রেপ্তার দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‎আজ ২০ মার্চ শুক্রবার বিকালে বাদাঘাট বাজারের মেইন রোডস্থ রেন্টি গাছ তলায় বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনটি পালন করে হয়। ‎বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন,  তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস কে শফিকুল ডাক্তার, বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, ব্যবসায়ী মানিক মিয়া ও হানিফ মিয়া প্রমুখ।‎মানববন্ধনে বলেন, গতকাল (১৯ মার্চ বৃহস্পতিবার) বাদাঘাট বাজারে গরু হাটে এস কে স্বাধীন চা ও কপি হাউজে ইফতার করে ইছবপুর গ্রামের সামছুল হক সিকদারের ভাতিজা সুফিয়া ও বন্ধুবান্ধব ৩/৪ জন ইফতার করে। এ সময় ইফতারের বিল দেয়া নিয়ে দোকান মালিক আকাশ ও সুফিয়ানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়। এ সময় দোকানে থাকা লোকজন দুজনকে দু'দিকে  ফিরিয়ে দিয়ে ঘটনার মিমাংসা করে দেয়। কিন্তু এ ঘটনার ঘন্টাখানেক পর সুফিয়ান তার চাচা সামছুল হক সিকদারের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আকাশের দোকানে অতর্কিত হামলা চালায়। আকাশ ও তার সহোদর লাদেনকে কুপিয়ে গুরুতর আহত করে। শুধু তাই নয়! পার্শ্ববর্তী দোকানদার আজিদ, জামাল, সালমান ফেরাতে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে সামছুল হক সিকদার ও তার লোকজন । পরে দোকান ঘর ভাংচুর করে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে এবং দোকানের কেশে থাক লক্ষাধিক টাকা ৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল লুট করে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আকাশ ও লাদেন'কে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কা জনক হয় রাতেই আকাশ ও লাদেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এবং অন্য আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। এখন আহত আকাশ ও লাদেন দুই ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাবের। আর এদিকে  তারা (সামছুল হক সিকদার) তাদের সিকদার গুষ্টির প্রভাব খাটিয়ে এখনো বাজারে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। আমরা বাদাঘাট বাজারের ব্যবসায়ীগণ বাজারে নিরাপদে ব্যবসা করতে চাই। আর যাতে কেউ  গোষ্ঠীর প্রভাব কাটিয়ে বাজারে সামছুল হক সিকদারের মতো সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে না পারে।  এ জন্য আমরা সুনামগঞ্জ পুলিশসুপার ও তাহিরপুর থানার অফিসার ইনচার্জ এর প্রতি আকুল আবেদন জানাচ্ছি দ্রুত সন্ত্রাসী সামছুল হক সিকদারসহ এ ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।