প্রকাশিত : সোমবার , ২৩ মার্চ ২০২৬ , রাত ০৯:২৭।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৪৭

মধ্যনগরে ছাত্রনেতা মোঃ যোবায়ের শামীমের নেতৃত্বে তরুণদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।


স্টাফ রিপোর্টার : শফিকুল ইসলাম শফিক। ঈদ-উল ফিতর উপলক্ষে তরুণদের অংশগ্রহণে জমজমাট ফুটবল টুর্নামেন্টপবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ছাত্রনেতা মোঃ যোবায়ের শামীম-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে রামপুর সরকারী প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত একাধিক দল এতে অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচেই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে খেলাগুলো স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।আয়োজক ও প্রধান অতিথির বক্তব্যে মোঃ যোবায়ের শামীম বলেন, “ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি তরুণদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত রাখতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন।