আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টারনরসিংদীর মনোহরদী উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে মাহফুজ নামের এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) উপজেলার লেবুতলা ইউনিয়নের চক বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় তাকে এ শাস্তি দেওয়া হয়।অভিযান সূত্রে জানা যায়, মাহফুজ (পিতা: ইয়াকুব আলী, সাং: চক তাতারদী, মনোহরদী) সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।এদিকে একই দিন সকালে উপজেলার আনোয়ার অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও ভাই ভাই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অকটেন, ডিজেল ও পেট্রোলের মজুদ পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্টদের বোতলে ভরে জ্বালানি তেল বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্য মেনে চলার পাশাপাশি আইনানুগভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।একই সঙ্গে সাধারণ জনগণকে বোতলে করে জ্বালানি তেল সংগ্রহ না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রশাসন আরও জানায়, ফিলিং স্টেশনগুলোতে বোতলে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং শুধুমাত্র যানবাহনসহ আগত গ্রাহকদের তেল সরবরাহ করতে হবে। খোলা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, এ অভিযানে “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা” মনোহরদী উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ আল আমিন মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূঁইয়া উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন।
প্রকাশিত : মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৩২।।
প্রিন্ট এর তারিখঃ বুধবার , ২৫ মার্চ ২০২৬ , রাত ০২:৫৩
মনোহরদীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ১০ দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা