ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাজহারুল ইসলাম মহোদয়ের সাথে স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বক্তব্য প্রদান করেন "সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ"-এর সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু। তিনি নবাগত ইউএনও মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর বিচক্ষণতা ও দক্ষ নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নতুন গতি পাবে বলে তিনি আশাবাদী।বক্তব্যে তিনি শিবগঞ্জ উপজেলার জনগণের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবি তুলে ধরেন। তিনি বলেন, শিবগঞ্জ বাজারের লাকির মোড়ে ঢাকা বাস স্ট্যান্ড থাকার কারণে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে বাস স্ট্যান্ডটি বাইপাস সড়কের আমবাজার এলাকায় স্থানান্তরের দাবি জানান তিনি।এছাড়া সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ছত্রাজিতপুর ও রানিহাটি বাজার এলাকায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাজারের অংশ সড়কের উপর বসা এবং বিভিন্ন যানবাহনের অব্যবস্থাপনার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।সোনামসজিদ স্থলবন্দর থেকে চলাচলকারী পণ্যবাহী ট্রাকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে অদক্ষ চালকদের দ্বারা ট্রাক চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বোলতলা-লালাপাড়া এলাকায় পূর্বে থাকা গেটটি পুনর্নির্মাণেরও প্রস্তাব করেন, যা এলাকার পরিচিতি ও সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।পাশাপাশি তিনি পূর্ববর্তী কিছু প্রশাসনিক অসঙ্গতির প্রসঙ্গ তুলে ধরে নতুন ইউএনও’র কাছে সময়ানুবর্তিতা ও জনসেবায় আন্তরিকতা প্রত্যাশা করেন।সভায় অন্যান্য বক্তারাও নবাগত ইউএনও’র প্রতি আস্থা প্রকাশ করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশিত : বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , বিকাল ০৫:৪৪।।
প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬ , বিকাল ০৩:৫৭
শিবগঞ্জে নবযোগদানকৃত ইউএনও’র সাথে মতবিনিময় সভা: সাংবাদিক নেতা ফয়সাল আজম অপুর বিভিন্ন দাবি উত্থাপন