ই-পেপার/প্রিন্ট ভিউ
গোলাম কিবরিয়া পলাশ , ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আজ (৪ সেপ্টেম্বর ২০২৫) বৃহস্পতিবার গোলকি বাড়ি এলাকায় "নগর স্বাস্থ্য কেন্দ্র -০১"-এর নতুন ভবনে কার্যক্রম পরিচালনার সূচনা করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে নগরবাসীর জন্য আরও উন্নত ও সহজলভ্য প্রাথমিক স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচিত হলো বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।