ই-পেপার/প্রিন্ট ভিউ
তোফাজ্জল ইসলাম - জামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর উপজেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ এখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি কাজী রশীদ আহমদ, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ মফিজুর রহমান আলাল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আলতাফুর রহমান ও মাওলানা যোবায়ের আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ আল মামুন, মাওলানা সাইদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাছরুফ আহমদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।