ই-পেপার/প্রিন্ট ভিউ
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুরের গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর -৫ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি ( রেজিঃ নং-৩৭১৩ ) ও জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে ( রেজিঃ নং- ঢাকা -৮২২) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে স্থানীয় জামালপুর কেন্দ্রীয় আন্তঃজেলা বাসটার্মিনাল হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি এবং জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক
শেখ মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন (শুভ))
জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর-রশীদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক,জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য সাদেকুর রহমান হীরা সহ জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।