ই-পেপার/প্রিন্ট ভিউ
তনয় কান্তি পিন্টু, হাওর অঞ্চল প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশায় কলেজ রোডস্থ "বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট"এর অস্থায়ী কার্যালয়ে " বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট"এর নবগঠিত কমিটির উদ্যোগে ১১ই সেপ্টেম্বর(বৃহস্পতিবার)বেলা ১০ ঘটিকায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে নবগঠিত কমিটির আহ্বায়ক প্রদীপ তালুকদার এবং সদস্য সচিব মৃণাল দেবনাথ সহ ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির সকলকে অভিনন্দন জানানো হয়।
মৃণাল দেবনাথের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে প্রদীপ তালুকদার বলেন আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমি "বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট"
ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হয়েছি। আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা সবসময় আমার প্রয়োজন। আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা আমাদের কার্যক্রমকে সামনের দিকে অগ্রসর করব।
পরে কমিটির সকল নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আসছে শারদীয় দূর্গা পূজা চলাকালীন সময়ে যেন আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে এবং পূজা উদযাপনে যাবতীয় সহযোগিতার কথা ব্যাক্ত করেন।
ইউএনও জনি রায় বলেন-শারদীয় দূর্গা পূজার পূর্বে উপজেলার নেতৃবৃন্দ এবং আপনারাসহ সবাইকে নিয়ে আমি আলোচনাতে বসব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজায় দুস্থ-গরীবদের আর্থিক সাহায্য/উপহার সহ সার্বিক সহযোগিতা থাকবে.