ই-পেপার/প্রিন্ট ভিউ
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতের মতবিনিময়সভা ও ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ১০ সেপ্টেম্বর) বিকেলে নাচোল বিএম মাদ্রাসা মাঠে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নাচোল পৌর জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম। উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী প্রমুখ। পরে ক্ষুদ্র-নৃগোষ্ঠি ও বিভিন্ন ধর্মাম্বলীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।