• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০২:৫৬
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের ৫-জিরো প্লাস বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের ৫-জিরো প্লাস বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

গোলাম কিবরিয়া পলাশ 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে নান্দাইল এরিয়া প্রোগ্রামের আওতায় ৫-জিরো প্লাস (5-Zero Plus) বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিনা সাত্তার পুষ্পিতা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, সামাজিক সংগঠন এবং যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ৫-জিরো প্লাস কর্মসূচির আওতায় শিশুদের অধিকার, নারীর নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

গোলটেবিল বৈঠকে ইউএনও শারমিনা সাত্তার পুষ্পিতা বলেন, “সমাজের টেকসই উন্নয়নের জন্য শিশু এবং নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।”

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ৫-জিরো প্লাস কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশু অধিকার সংরক্ষণ ও সুরক্ষিত সমাজ গঠন নিশ্চিত করা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও তথ্যবহুল বুকলেট বিতরণ করা হয়।


ময়মনসিংহ

আরও পড়ুন