ই-পেপার/প্রিন্ট ভিউ
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌরসভা চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে পৌরসভার প্রধান প্রধান সড়কে একটি র্যালি অনুষ্ঠিত হয় এবং লিফলেট বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন।
র্যালির সময় "নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি" স্লোগান নিয়ে সকল জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। র্যালির পরে পৌরসভা হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর ইসলাম, যিনি বক্তৃতায় বলেন, "পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রমসহ ডেঙ্গু নিধন কার্যক্রম শুরু হয়েছে। এই দায়িত্ব সকলের, যাতে আমাদের পৌরসভা সুন্দর ও স্বাস্থ্যকর রাখা যায়।" তিনি পৌরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন।
এই সভায় আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আহসান হাবিব, সেনেটারি ইন্সপেক্টর মোঃ গোলাম ফারুক এবং কনজারবেন্সী ইন্সপেক্টর মোঃ রোজিবুল হক সহ অন্যান্য পৌর কর্মচারীবৃন্দ।