• ঢাকা
  • সোমবার , ৯ মার্চ ২০২৬ , ভোর ০৫:৩২
  • ২৪ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিলেটে প্রি-টেস্টের খারাপ রেজাল্টে কলেজছাত্রের আত্মহত্যা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সিলেটে প্রি-টেস্টের খারাপ রেজাল্টে কলেজছাত্রের আত্মহত্যা ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

সিলেট, ১৭ সেপ্টেম্বর: সিলেট এয়ারপোর্ট থানার সুবিদবাজার বনকলাপাড়া নূরানী ৩৬/৯ বাসায় আজমান আহমেদ দানিয়েল (১৯) আত্মহত্যা করেছেন। আনুমানিক ১৪:৫০ থেকে ১৫:১০ ঘটিকার মধ্যে তিনি নিজের ঘরের ভেন্টিলেটরের সাথে নাইলনের তার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে প্রাণন্তকর সিদ্ধান্ত নেন।

ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) সেলিম মিয়া তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে।

আজমান আহমেদ দানিয়েল শাহী ঈদগাহস্থ Scholarshome ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রি-টেস্ট পরীক্ষার খারাপ রেজাল্ট এবং কলেজের পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণে সীমাবদ্ধতার কারণে তিনি মানসিক চাপের মুখে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছিলেন।

ভিকটিমের পিতা জানিয়েছেন, কলেজের কোনো শিক্ষক তাকে এমনভাবে বকা দেননি যা অভিযোগের কারণ হতে পারে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সিলেট মেট্রোপলিটন পুলিশ ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে বলেছে, ঘটনা তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা সকলকে অনুরোধ করেছেন, এ ঘটনাকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য বা তথ্য প্রকাশ না করতে।


সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশ

আরও পড়ুন