ই-পেপার/প্রিন্ট ভিউ
ধর্মপাশা ও মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের হাওর এলাকায় নবগঠিত মধ্যনগর উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। সেই নতুন উপজেলার তৃনমূল বিএনপির একটাই দাবি দূরদিনের পরিক্ষিত ও কারা নির্যাতিত নেতা মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু ভাইকে মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায়। তাদের স্লোগান একটাই দূরদিনের মজনু ভাই, আমরা তোমায় ভূলি নাই। তাই জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির কাছে দাবি মোদের একটাই আব্দুল কাইয়ুম মজনু ভাইকে মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দেখতে চাই।
আগামী কিছু দিনের মধ্যে মধ্যনগর উপজেলা বিএনপির সম্মেলন হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী, উনার সংক্ষিপ্ত পরিচয় হলো, তিনি মধ্যনগর থানা বিএনপির প্রতিষ্টা কালিন সাবেক আহবায়ক ও সাবেক সভাপতি মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ তালুকদারের সুযোগ্য বড় ছেলে। তার বাড়ি সদর ইউনিয়নে কান্দাপাড়া গ্রামে। তিনি মধ্যনগর থানা -ছাত্রদলের প্রতিষ্টা কালিন সাবেক সফল-সভাপতি। পরে মধ্যনগর থানা -যুবদলের সাবেক সফল সভাপতি। পরে মধ্যনগর থানা -বিএনপির সাবেক সফল সাধারণ-সম্পাদক ও বর্তমানে
মধ্যনগর উপজেলা -বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম-আহবায়ক স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি আওয়ামী লীগ ক্ষমতা থাকা কালীন সময়ে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে সাবেক চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।
মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু বলেন, ইতি মধ্যে দলীয় নির্দেশ অনুযায়ী আমরা সফল ভাবে চারটি ইউনিয়ন কমিটি ও প্রতিটি ওয়ার্ড কমিটি সম্পন্ন করেছি। আমি রাজপথের বিপ্লবী লড়াকু জিয়ার আদর্শের সৈনিক, বারবার কাঁরা' বরন করেছি। আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। মধ্যনগর উপজেলা বিএনপিকে হাইব্রিড মুক্ত, চাঁদা বাজ, দখল বাজ, মাদক ও সন্ত্রাস মুক্ত কমিটি গঠন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে মধ্যনগর উপজেলায় ধানের শীষের বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে কাজ করে যাচ্ছি। আমাকে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব দিলে দলকে সুসংগঠিত ও মধ্যনগর উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করবো ইনশাল্লাহ।
## এম এম এ রেজা পহেল