• ঢাকা
  • বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ১০:১০
  • ২৯ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় বিশেষ অভিযানে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ১৭ সেপ্টেম্বর রাত ৭টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লাক্কাতুরা চা বাগান মসজিদ গলির ভিতর অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেনঃ

১) মোঃ জহিরুল ইসলাম রুবেল (৪০), পিতা-আব্দুল লতিফ, সাং-বসুন্ধরা-৩৭/৯ রায়নগর, রাজবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।

২) মোঃ সুমন আহমদ (৩৪), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-কাজিটুলা, ব্লক-বি, বাসা নং-৬, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।

৩) খোকন মিয়া (২৫), পিতা-নূরুল ইসলাম, সাং-চৌকিদেখী (খোকন মিয়ার বাসা), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

৪) রাজু আহমদ (২৬), পিতা-হেলাল মিয়া, সাং-চৌকিদেখী, ১নং গলি, বাসা নং-৩২/১, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

৫) মোঃ সাগর মিয়া (২৬), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-মজুমদারী, বাসা নং-৮৭/২, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

৬) মোঃ রুমন আহমদ (৩০), পিতা-শামছুল আলম, সাং-উত্তর বালুচর, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট।

এ বিষয়ে এয়ারপোর্ট থানায় ননএফআইআর নং-১২৬, তাং-১৭/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ এর অধীনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।


সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশ

আরও পড়ুন