ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে যেসব মোটরসাইকেল আরোহী ট্রাফিক আইন মেনে হেলমেট পরিধান করেছিলেন, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ কমিশনার সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপত্তা বজায় রেখে যানবাহন চালানোর জন্য উৎসাহ প্রদান করেন। তিনি মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের জন্য হেলমেট পরিধান নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
পুলিশ কমিশনারের এই উদ্যোগের অংশ হিসেবে এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।