• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০২:১৬
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গরিব বাবার কন্যা তানজিলার এসএসসি সাফল্য: গোল্ডেন এ প্লাসে উপজেলার সেরা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
গরিব বাবার কন্যা তানজিলার এসএসসি সাফল্য: গোল্ডেন এ প্লাসে উপজেলার সেরা ই-পেপার/প্রিন্ট ভিউ

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউথপাড়া গ্রামের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মোছাঃ তানজিলা আক্তার তানিয়া এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করে আলোড়ন তুলেছেন। মহিষখলা উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল করে শীর্ষস্থান অর্জন করেছেন।

দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মাঝেও তানজিলা তার অদম্য ইচ্ছাশক্তি, মনোযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন। তার বাবা মোঃ আব্দুল নূর পেশায় দিনমজুর হলেও মেয়ের শিক্ষার পথে কখনো বাধা দেননি। মা মোছাঃ রুজিনা আক্তারও সবসময় প্রেরণা যোগিয়েছেন।

মহিষখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক ফকির বলেন, “তানজিলা আমাদের বিদ্যালয়ের গর্ব। তার পরিশ্রম ও অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়। আশা করি তার সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হবে।” সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম মৃর্ধাও একই মত প্রকাশ করে বলেন, “দারিদ্র্যকে জয় করে সে যে সাফল্য দেখিয়েছে, তা সবার জন্য দৃষ্টান্ত।”

প্রতিবেশীরা জানান, তানজিলার এই অর্জনে পুরো গ্রামে আনন্দের সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, এ সাফল্য দেখে অন্যান্য শিক্ষার্থীরাও পড়াশোনায় উৎসাহিত হবে।

তানজিলার স্বপ্ন একদিন ডাক্তার হয়ে দেশের সেবা করা। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও তার বাবা-মা ও শিক্ষকরা বিশ্বাস করেন, একদিন মেয়েটি তাদের মুখ উজ্জ্বল করবে।


সুনামগঞ্জ

মধ্যনগর

আরও পড়ুন