• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , সকাল ১১:৪০
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রংপুরে অভিনব কায়দার জুয়েলার্সে চুরি: আন্তঃজেলা চোরচক্রের ৫ নারী সদস্য গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রংপুরে অভিনব কায়দার জুয়েলার্সে চুরি: আন্তঃজেলা চোরচক্রের ৫ নারী সদস্য গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

রংপুর শহরের তিলক বসাকের বেতপট্রি এলাকায় লক্ষ্মী জুয়েলার্সে গত ১৪ মে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের ৫ নারী সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঘটনার পরপরই তদন্তে নামেন ডিবির তদন্তকারী কর্মকর্তা অশোক কুমার চৌহান। দীর্ঘ চার দিনের নিরলস তদন্ত ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তিনি আসামিদের নিশ্চিতভাবে শনাক্ত করতে সক্ষম হন।

পুলিশ কমিশনারের নির্দেশনায় ১৮ সেপ্টেম্বর রাতব্যাপী ঢাকার যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায়। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর এবং শান্তিপূর্ণ রংপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেছে।


রংপুর

আরও পড়ুন