• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:০৪
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভেড়ামারায় আনসার ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভেড়ামারায় আনসার ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১ টার সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদের হল রুমে শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়নের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের কে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

ভেড়ামারা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, ভেড়ামারা উপজেলায় এবার শারদীয় দুর্গাপূজার ১১ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এই ১১ টি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি ৪২ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা কাজ করবে। যে সকল আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট আছে তাদের কে নেওয়া হবে এই উপলক্ষে আজকে বাছাই পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় বাছাই কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, মিরপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিলন হোসেন, ভেড়ামারা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আসাদুল ইসলাম।


কুষ্টিয়া

আরও পড়ুন