• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৮:০৬
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মধ্যনগরে জিয়া সৈনিক দলের আংশিক কমিটি গঠন, নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মধ্যনগরে জিয়া সৈনিক দলের আংশিক কমিটি গঠন, নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : শফিকুল ইসলাম (শফিক)

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আংশিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

নবঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হযরত আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ তোফায়েল মিয়া।

অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: মোঃ বকুল মিয়া (মেম্বার) সহ-সভাপতি: আঃ রহিম মিয়া, মোঃ দ্বীন ইসলাম, গোলাম মোস্তফা, তাজুল ইসলাম, আওয়াল মিয়া, , সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: আতিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক: চমক আলী, সাংগঠনিক সম্পাদক: মোঃ জসীম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ শহিদ মিয়া, ক্রীয়া সম্পাদক: মুনসুর আলম, কোষাধ্যক্ষ: করিম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক: আত্ম জামাল, দপ্তর সম্পাদক: আব্বাস আলী, প্রচার সম্পাদক: রফিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক: মোঃ কনিকা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক: লাইলী বেগম, যুব বিষয়ক সম্পাদক: মুসলিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক: সাইফুল ইসলাম এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন মধ্যনগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির।

কমিটি অনুমোদনের পর তিনি বলেন—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে। আশা করি নবগঠিত নেতৃত্ব ইউনিয়নে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।


সুনামগঞ্জ

মধ্যনগর

আরও পড়ুন