• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৭:৪৮
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু,

চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও তথ্যচিত্র উপস্থাপনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি মো. আব্দুস সামাদ।

শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, যুগ্ম সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদসহ বিভিন্ন ইউনিট লিডার স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে জেলা স্কাউটস ভবনে দিবসটির উপর তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন