• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:২৬
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দৈনিক আলোর সকাল পত্রিকায় সম্পাদক ও উপদেষ্টা নিয়োগ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
দৈনিক আলোর সকাল পত্রিকায় সম্পাদক ও উপদেষ্টা নিয়োগ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

দৈনিক আলোর সকাল নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ নিয়োগপ্রাপ্ত হয়েছেন। একই সঙ্গে দৈনিক আলোর সকাল পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ জুসেপ আলী চৌধুরী।

রবিবার ২১ সেপ্টেম্বর রাত আটটায় সিলেট নগরীর কদমতলী এলাকার দুধওয়ালা রেস্টুরেন্টে দৈনিক আলোর সকাল ও মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ প্রদান করা হয়।

চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এ সময় বলেন, দৈনিক আলোর সকালকে একটি নিরপেক্ষ, পাঠকবান্ধব ও বিশ্বাসযোগ্য গণমাধ্যমে পরিণত করতে অভিজ্ঞ সাংবাদিকদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আশা করি, নতুন সম্পাদক ও উপদেষ্টার নেতৃত্ব ও দিকনির্দেশনা পত্রিকার অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

নবনিয়োগপ্রাপ্ত সম্পাদক মুফিজুর রহমান নাহিদ বলেন, দায়িত্ব গ্রহণ করা আমার জন্য এক বিশাল গৌরবের বিষয়। আমি পাঠকের আস্থা রক্ষার পাশাপাশি সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

উপদেষ্টা মোঃ জুসেপ আলী চৌধুরী বলেন, গণমাধ্যম জনগণের কণ্ঠস্বর। পত্রিকার নীতি ও পেশাদারিত্ব রক্ষায় আমি সর্বোচ্চ সহযোগিতা করব।

নতুন সম্পাদক ও উপদেষ্টার নিয়োগের মাধ্যমে দৈনিক আলোর সকাল পত্রিকা তার কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।


সারাবাংলা

আরও পড়ুন