ই-পেপার/প্রিন্ট ভিউ
মো: শুকর আলী, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা শওকত হোসেনকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল রাজনৈতিক শোডাউন। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে গোটা উপজেলা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আজ সকাল থেকে সুনামগঞ্জের আব্দুস জহুর সেতু এলাকা থেকে শোডাউন কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাট-বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ, র্যালি এবং পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির সমাপ্তি ঘটে বিশ্বম্ভরপুর উপজেলা চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা শওকত হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
এ সময় শওকত হোসেন তার বক্তব্যে বলেন"আমি বিশ্বম্ভরপুরবাসীর দোয়া ও ভালোবাসা চাই। গরিব-দুঃখী মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠাই হবে তাদের মূল লক্ষ্য।
শোডাউনের অংশ হিসেবে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করে বিএনপির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় জাহাঙ্গীর আলম বিএনপি নেতা বলেন, শওকত হোসেন গরিব-দুঃখী মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আমাদের আশা-ভরসার নাম।
এছাড়াও অন্যসন নেতাকর্মীরা বলেন, ভাই শওকত হোসেন সাধারণ মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। বিএনপি ক্ষমতায় এলে তার হাত ধরেই এলাকায় উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।"
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বম্ভরপুরে আজকের এই শোডাউন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি এবং জনভিত্তির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এতে করে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রচারে নতুন গতি সঞ্চার হলো বলে তারা মন্তব্য করেন।