• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , সকাল ১১:২৩
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফিল্মি স্টাইলে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ঠাকুরগাঁওয়ে ফিল্মি স্টাইলে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুই মাদক ব্যবসায়ী আটক ই-পেপার/প্রিন্ট ভিউ

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে ফিল্মি স্টাইলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তির পর দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে। এ সময় উভয়পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়।

পরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট। ঠাকুরগাঁও ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


ডিবি পুলিশ

ঠাকুরগাঁও

ইয়াবা

আরও পড়ুন