• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:৩৭
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মধ্যনগরে বিএনপি ওয়ার্ড কমিটি বাতিল ও আহ্বায়ক সুজন মিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মধ্যনগরে বিএনপি ওয়ার্ড কমিটি বাতিল ও আহ্বায়ক সুজন মিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, শফিকুল ইসলাম শফিক,

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কমিটি বাতিল ও আহ্বায়ক সুজন মিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ৩টায় গড়াকাটা কুতুব বাজারে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক স্থানীয় বিএনপি নেতা-কর্মী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনে ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে আওয়ামী ঘরানার কয়েকজনকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি অভিযোগ করে বলেন, “আহ্বায়ক সুজন মিয়া অর্থের বিনিময়ে চিহ্নিত আওয়ামী ধূসর সায়েমকে সভাপতি ও হোসেন মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেছেন। এতে তৃণমূলের ত্যাগী নেতারা বাদ পড়েছেন। আমরা অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল ও আহ্বায়ককে বহিষ্কারের দাবি জানাই।”

প্রবীণ নেতা হাসেন মিয়া বলেন, “জিয়ার আমল থেকে বিএনপির সঙ্গে আছি, অথচ আমাকে সদস্য পদেও রাখা হয়নি।”

সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া অভিযোগ করে বলেন, “২৭ তারিখে আমাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হলেও পরে বাদ দিয়ে আওয়ামী পরিবারের সদস্যদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।”

সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন বলেন, “সভাপতি পদের জন্য আমার কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় আমাকে বাদ দেওয়া হয়।”

বক্তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সহ-সভাপতি নাসির মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, প্রচার সম্পাদক হানিফ মিয়া, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আজাহার মিয়া, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সহ-সম্পাদক সুজলা আক্তারসহ আরও অনেকে


বিএনপি

সুনামগঞ্জ

মধ্যনগর

আরও পড়ুন