• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:১৪
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে যৌথ অভিযানে ২৫ জন আটক, বিপুল কারেন্ট জাল জব্দ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
টাঙ্গুয়ার হাওরে যৌথ অভিযানে ২৫ জন আটক, বিপুল কারেন্ট জাল জব্দ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় যৌথ অভিযানে টাঙ্গুয়ার হাওর এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল ও কোনা জাল ব্যবহার বন্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ২৫ জনকে আটক করেন। এর মধ্যে ২২ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বয়স বিবেচনায় আটককৃত আরও ৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এসময় প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল, ৪০০টি প্লাস্টিক চাই এবং ৭টি নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জালসমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে পুলিশ, আনসার সদস্যগণ এবং টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সহযোগিতা প্রদান করে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক রাত দশটার দিকে ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওর এলাকার মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন