• ঢাকা
  • সোমবার , ৯ মার্চ ২০২৬ , ভোর ০৫:২৫
  • ২৪ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সীগঞ্জ প্রতিনিধি- মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালি পাড়া এলাকায় অভিযান চালিয়ে মেসার্স লাজ ফার্মা লিমিটেড নামের ওষুধের ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স লাজ ফার্মা লিমিটেড নামের ওই ফার্মেসিতে মনিটরিং কালে দেখা গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাছিম উদ্দিনকে সমূদয় টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে প্রদর্শন ও সংরক্ষণ না করার নির্দেশ দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, মুন্সীগঞ্জ সদর উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, মেসার্স লাজ ফার্মা লিমিটেড প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন