ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার দিলরুবা
ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ত্রিশাল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মীসভা সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল আমিন খসরু, এবং সদস্য সচিব সোহেল খাঁন।
সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোশারফ হুসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ হেলাল শেখ, যিনি বিগত দিনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
কর্মীসভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা, দলের শক্তিশালী ভিত্তি গড়ে তোলা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বর্তমান সময় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে নিবেদিত থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।