• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:৪০
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গোলাম জাকারিয়া

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গোলাম জাকারিয়া ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর রোজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন। 

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম এম জামাল বাচ্চু, গোমস্তাপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ,পৌর বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান মুক্তা,ভোলাহাট উপজেলার বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ আতাউর হোসেন মিলন, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ। দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বক্তারা বলেন নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন এবং বেকারত্বের সংখ্যা কমবে।


রাজনীতি

বিএনপি

চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন