ই-পেপার/প্রিন্ট ভিউ
মুন্সিগঞ্জ প্রতিনিধ মো: রিয়াদ হোসেন
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় আরভি (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে হয়েছে। এ ঘটনার জেরে ঘাতক বাসে দুইদফা আগুন ধরিয়ে খাদে ফেলে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসভ
বুধবার দুপুর সোউা ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরভি স্থানীয় দ্বিপাড়া গ্রামে আলমগীর হাওলাদারের মেয়ে ও উত্তর বেতকা আদর্শ মহিলা মার্দাসার ছাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলো আরভি নামের ওই শিশু
এসময় ঢাকা থেকে বেতকাগামী বেতকা পরিবহনের এক যাত্রীবাহী একটি বাসতাকে চাপা দেয়। এদিকে এসময় বিক্ষুদ্ধ জনতা ঘটনাস্থলেই বাসটিকে আটক করে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। তবে এসময় বাস যাত্রীদের কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি আর হেল্পারের মাধ্যমে গাড়িতে চালানোর কারনেই এদুর্ঘটনা।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দিকে খবর পেয়ে টংগিবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
এবিষয় সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ ইব্রাহীম জানান, পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে জনগনের উত্তেজনা প্রশমিত করেছে। পরিস্থিতি এখন ভালো, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পরই চালক পারিয়ে যাওয়ায় তাকে আটকরা করা যায়, তাকে আটকে তৎপরতা চলছে।